রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
September 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

Published: September 20, 2026 at 02:40 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।  

রবিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে জেলা প্রশাসন গঠিত টিম। ডেঙ্গু মশা ও প্রজননস্থল ধ্বংস করতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের রাজারামপুরের মালোপাড়ায়, ৩ নম্বর ওয়ার্ডের ঢাকা বাসস্ট্যান্ড এলাকাসহ অন্যান্য ওয়ার্ডে গঠিত টিম সদস্যদের নেতৃত্বে বিকেলে মহল্লার বাসিন্দাদের ডেঙ্গু বিষয়ে ধারণা দেয়া হয়। সেই সঙ্গে ফগারের মাধ্যমে ওষুধ ছিটানো হয়। এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 


এই কার্যক্রমে অংশ নেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব, নগর পরিকল্পনাবিদ ইমরান হোসেন, হিসাবরক্ষক রবিউল আওয়াল, পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হকসহ অন্য টিমলিডারগণ। 


উল্লেখ্য, ডেঙ্গু মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন আয়োজিত এক সভায় পৌরসভার কর্মকর্তাদের নেতৃত্বে সাংবাদিক, যুব রেড ক্রিসেন্ট, স্কাউটস সদস্য ও পৌরসভার কর্মচারীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের জন্য কমটি গঠন করা হয়। সেই মোতাবেক কমিটিগুলো গত বৃহস্পতিবার থেকে নিয়মিত কাজ শুরু করেছে।