মেকানিক্স’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ মারা গেছেন। রবিবার ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব। ইমরানের মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। আফতাবুজ্জামান ত্রিদিব বলেন, “মেকানিক্স’-এর প্রাক্তন গিটারিস্ট ও সহ-প্রতিষ্ঠাতা সৈয়দ ইমরান আহমেদ আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত দেড় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আমি আমার এক ভাইকে হারালাম। আপনারা তার জন্য দোয়া করবেন। দেড় বছর আগে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হন গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ। তারপর থেকে টানা তার চিকিৎসা চলেছিল। হাসপাতাল থেকে বাসা, বাসা থেকে হাসপাতাল এভাবেই চলছিল তার সময়। জানাজা ও দাফনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পারিবারিকভাবে সব চূড়ান্ত হলে তা জানাবেন বলেও জানান ত্রিদিব। দেড় বছর আগে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হন গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ। তারপর থেকে টানা তার চিকিৎসা চলেছিল। হাসপাতাল থেকে বাসা, বাসা থেকে হাসপাতাল এভাবেই চলছিল তার সময়। গত সপ্তাহে তার শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই মারা যান এই শিল্পী। ২০০৫ সালে ‘মেকানিক্স’ ব্যান্ডের যাত্রা শুরু। প্রথম লাইনআপে ছিলেন সৈয়দ ইমরান আহমেদ। ২০০৭ সালে ডি রকস্টারের দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। ২০০৮ সালে ব্যান্ড ছাড়েন সৈয়দ ইমরান আহমেদ। এরপর আর কোনো ব্যান্ডে যোগ দেননি। মৃত্যুকালে স্ত্রী ও একটি কন্যাসন্তান রেখে গেছেন তিনি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 20, 2026
বিনোদন
ক্যানসারের কাছে হার মানলেন গিটারিস্ট ইমরান
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026