লা লিগায় যেন অপ্রতিরোধ্য বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয়, গোল করেছে ৩১টি, বিপরীতে হজম করেছে মাত্র ৭টি। নিখুঁত এই শুরুর সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে বেশ ভালো ব্যবধানও গড়ে ফেলেছে কাতালানরা। এখন প্রশ্ন একটাই বার্সেলোনার এই ছুটে চলা থামাবে কে? সেভিয়ার মাঠে সর্বশেষ জয়টিও এসেছে দাপটের সঙ্গে। রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। আক্রমণভাগে রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও অ্যান্থনি গর্ডনের মতো খেলোয়াড়দের নিয়ে দলটি যে কতটা ভয়ংকর, সেটির প্রমাণ মিলছে মাঠেই। গ্রীষ্মকালীন দলবদলে রদ্রির অন্তর্ভুক্তি মাঝমাঠেও বাড়িয়েছে বিকল্প। রক্ষণে কিছু দুর্বলতা থাকলেও আক্রমণাত্মক ফুটবলে তা পুষিয়ে নিচ্ছে বার্সেলোনা। তবে শিরোপা ধরে রাখার পথে বার্সেলোনার সামনে চ্যালেঞ্জ কম নয়। বিশেষ করে ঘরোয়া ফুটবলে কাতালানদের আধিপত্যে ইতি টানতে মরিয়া রিয়াল মাদ্রিদ। গত দুই মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। এবার ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আস্থায় দায়িত্ব পেয়েছেন হোসে মরিনিয়ো। তার অধীনে মৌসুমের শুরুটা আশাব্যঞ্জকই হয়েছে ছয় ম্যাচের পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রিয়াল। তবে রিয়ালের পথচলায় হোঁচটও আছে। চলতি মাসের শুরুতে রিয়াল বেতিসের কাছে হারতে হয়েছে তাদের। ম্যাচের শেষ দিকে ট্রয় প্যারটের গোলে জয় তুলে নেয় বেতিস। এরপর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে হারিয়েছে মরিনিয়োর দল। লা লিগায় রায়ো ভায়েকানো ও এলচের বিপক্ষেও পেয়েছে টানা জয়। কিন্তু সাম্প্রতিক দুই জয়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্নও উঠেছে। ইন্টারের বিপক্ষে ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি রিয়াল। আর এলচের বিপক্ষে তো জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল হজম করে বসে তারা। যোগ করা সময়ে কার্লোস এসপির গোল শেষ পর্যন্ত রিয়ালকে রক্ষা করে। এবার তাই মরিনিয়োর দলের সামনে বড় পরীক্ষা। রোববার মেত্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। লিগে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চাইলে এই ম্যাচে ভালো কিছু করতেই হবে তাদের। অবশ্য আতলেতিকোও প্রস্তুত নিজেদের মাঠে লড়াই জমিয়ে তুলতে। রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনার বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাস নিয়েই ডার্বিতে নামবে দিয়েগো সিমিওনের দল। ফলে রিয়ালের জন্য ম্যাচটি সহজ হওয়ার সুযোগ কম।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026