বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 13, 2026
নাচোল
নাচোল

নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক

Published: August 13, 2026 at 03:43 PM
নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, জঙ্গিবাদ, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় নাচোল মধ্যবাজারে নাচোল থানার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

বৈঠকে বক্তব্য দেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, বেগম মহসিন ফাজিল মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম এবং নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।

বক্তারা বলেন, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, কিশোর গ্যাং, জঙ্গিবাদ ও নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হায়দার আলী।