বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 10, 2026
নাচোল
নাচোল

নাচোলে দেশসেরা শামিমকে সংবর্ধনা

Published: August 10, 2026 at 03:21 PM
নাচোলে দেশসেরা শামিমকে সংবর্ধনা

নতুন কুড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত নাচোলের কৃতি সন্তান শামিমকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠান মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে শামিম এক ওভার বল করে তার বোলিং নৈপুণ্য প্রদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, আবু তাহের খোকন, অধ্যক্ষ ওবাইদুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে শামিমের সাফল্যের প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানানো হয়। শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে শামিমকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।