ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ক সভা চলাকালে আকস্মিকভাবে উপস্থিত হন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান| আজ দুপুর একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছিল| সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন| এ সময় হঠাৎ করেই এমপি ড. মিজানুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে সরাসরি সভাকক্ষে যান এবং চলমান সভায় অংশ নেন| এ সময় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি ও চিকিৎসাসেবা প্রদান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন| পাশাপাশি স্বাস্থ্য সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন| সভাকক্ষ থেকে বের হয়ে এমপি ড. মু. মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগে দাঁতের চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা আরও মানসম্মত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান| এদিকে স্থানীয়দের মধ্যে এমপির এ ধরনের উপস্থিতি ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে| চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজন বলেন, একজন সংসদ সদস্য সাধারণ মানুষের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাসেবা গ্রহণ করায় সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে| এমপির সফর সঙ্গী ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, এমপি সাহেব নিজে হাসপাতালে এসে সেবার মান পর্যবেক্ষণ করেছেন| এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে| স্বাস্থ্য সেবার বিষয়ে সরাসরি খোঁজখবর নেওয়া অবশ্যই একটি ইতিবাচক উদ্যোগ| এর মাধ্যমে হাসপাতালের সমস্যাগুলো দ্রুত সমাধানের সুযোগ ˆতরি হবে|
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
Printed on: November 29, 2026
May 12, 2026
ভোলাহাট
নিজে চিকিৎসা নিয়ে স্বাস্থ্য সেবার মান পরীক্ষা এমপি ড. মিজানুর রহমান
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026