ভোলাহাট উপজেলার একজন অবসরপ্রাপ্ত গ্রামপুলিশকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে থানা পুলিশ| আজ দুপুর দেড়টার দিকে থানা কার্যালয়ে ভোলাহাট সদর ইউনিয়নে কর্মরত থাকা গ্রামপুলিশ নজরুল ইসলাম অবসর গ্রহণ করেন| তাঁকে ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক অবসরপ্রাপ্ত গ্রামপুলিশের হাতে একটি জায়নামাজ, একটি তশবি, একটি টুপি ও একটি আতর উপহার দেন| দীর্ঘ ৩০ বছর নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনকালে প্রশংসা কুড়িয়েছেন তিনি| অবসরে যাওয়ার সাথে সাথে তাঁর শরীরে বিভিন্ন রোগের বাসা বেঁধেছে| সম্প্রতি রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন| সংবর্ধনা অনুষ্ঠানে অফিসর ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন, নজরুল ইসলাম দীর্ঘ ৩০ বছর কর্মজীবন শেষ করেছেন| তাঁকে সংবর্ধনা জানাতে পেরে আমি আনন্দিত| এসময় একটি জায়নামাজ, একটি তশবি, একটি টুপি ও একটি আতর উপহার প্রদান করেন এবং তাঁর কার্যালয়ে উপজেলার উপস্থিত চার ইউনিয়নের গ্রামপুলিশদের নাস্তার ব্যবস্থা করেন| এসময় অবসরপ্রাপ্ত গ্রামপুলিশের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন| সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র এস আই মোঃ কামাল উদ্দিনসহ পুলিশ অফিসারগণ|
শিরোনাম
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের খাওয়ানো হলো ডিম ও দুধ
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২০, ১১ জনকে ছাড়পত্র
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
ডাবল সেঞ্চুরির স্মৃতি রেখে সাদা পোশাকের অধ্যায় গুটিয়ে নিলেন মুশফিক
চিনির বদলে গুড় খাওয়া কি স্বাস্থ্যকর
সারা দেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু
মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক
Printed on: November 29, 2026
May 12, 2026
ভোলাহাট
ভোলাহাটের অবসরপ্রাপ্ত গ্রামপুলিশকে বিদায় সংবর্ধনা
সর্বশেষ খবর
এসআরবি’র অভিযানে ভোলাহাটে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
Nov 28, 2026
অবসর নিচ্ছেন মুশফিক, ঘোষণা দিলেন তামিম
Nov 28, 2026