মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাবুডাইং আলোর পাঠশালায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক-শিক্ষার্থীরা গোমস্তাপুরে ৩২০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে এলো ১১৬ টন কাঁচামরিচ ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অবশেষে তৃষা-কাণ্ডে জামিনে মুক্ত উদয়নিধি, তবে .............. ‘কথা দিলাম’, নতুন প্রতিশ্রুতি দেবের দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৩০ সৌদি আরবের বিমানবন্দরে হামলা হুথি বিদ্রোহীদের ‘প্রাণ দেবে তারুণ‍্য, ভুগবে তার পরিবার, এনজয় করবে এলিট শ্রেণি’-আসিফ
Printed on: August 04, 2026
August 04, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে ৩২০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

Published: August 04, 2026 at 02:37 PM
গোমস্তাপুরে ৩২০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩২০ বোতল ভারতীয় নেশাকারক সিরাপ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ৮টার দিকে বিভিষন সীমান্তের কাজির মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, মঙ্গলবার সকালে বিভিষন বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিভিষন বিওপি কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে কাজির মাঠ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, জব্দ করা সিরাপ গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক পাচার, অবৈধ পারাপার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।