বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয় গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান সোনামসজিদ সীমান্তে বিজিবি ও পুলিশের অভিযানে ট্রাকের যন্ত্রাংশসহ আটক ২ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার একাদশ শ্রেণিতে ভর্তি-কলেজভেদে ফি ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা সারা দেশে হাম উপসর্গে আরো ৫ প্রাণহানি চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
Printed on: August 26, 2026
August 01, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

সোনামসজিদে ২৯১ পিস ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি

Published: August 01, 2026 at 02:38 PM
সোনামসজিদে ২৯১ পিস ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি


শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২৬ লাখ টাকা দামের ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করেছে ৫৯ বিজিবি। আজ সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০টায় বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় অভিযান চালানো হয়। ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকশ টহলদলবাংলাদেশের ভেতরে তালতলা এলাকায় মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পশ্চিম পাশে অভিযান চালায়। অভিযানে টহলদল পরিত্যক্ত অবস্থায় ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ট্রাকের যন্ত্রাংশগুলোর স্থানীয় বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। বিজিবি’র পক্ষ হতে উক্ত যন্ত্রাংশগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ৫৯ বিজিবি গত ২১ জুন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সোনামসজিদ বিওপির উত্তর-পশ্চিম পাশে পাকা রাস্তায় একটি বাংলাদেশী ট্রাকে তল্লাশি অভিযান পরিচালনা করে ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়েছিল। সেই সঙ্গে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।