গোমস্তাপুরে রাতের আধারে অসুস্থ গরু জবাই করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। গতকাল রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে গরুর মালিক স্বপন কর্মকারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের স্বপন কর্মকার তার বাড়িতে থাকা একটি গরু কসাইয়ের কাছে বিক্রি করে দেন। গতকাল রাতে গরুটি গুরুতর অসুস্থ হলে কসাই গরুটি জবাই করে নিয়ে অন্যস্থানে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় জনগণ টের পেলে মরা গরু জবাই সন্দেহে গরুটি আটক করে। পরে জবাইকৃত আটক গরুটি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াশিম আকরাম জানান, গরুটির অসুস্থ্যতা পরিক্ষান্তে এর মাংশ ভক্ষণ অযোগ্য। এদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী গরু বিক্রেতা স্বপন কর্মকারকে 'পশু জবাই ও মাংশের মান নিয়ন্ত্রণ আইন,১১' এর এর ১৮ ধারায় দোষী সাব্যস্ত করে একই আইনের ২৩ ও ২৪ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
শিরোনাম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
হাইব্রিড মডেলেই হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
সাফে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, বসুন্ধরা কিংসের ৭
নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে পিসিবি
রেকর্ড বইয়ে ভারতীয় ব্যাটার
১৫০ টাকায় মিলত বাঘ শিকারের অনুমতি, ডলারের আশায় বিদেশিদের জঙ্গল খুলে দিয়েছিল ভারত
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
চীনে ধাক্কা, যে আশায় ভারতে আসছে ব্রিটিশ অভিজাত স্কুলগুলো
‘যুদ্ধবিরতি’র পরও গাজায় ১৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা
ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি
Printed on: October 24, 2026
August 01, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে অসুস্থ গরু জবাইয়ের অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড
সর্বশেষ খবর
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
Oct 24, 2026
হাইব্রিড মডেলেই হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
Oct 24, 2026
নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে পিসিবি
Oct 24, 2026
রেকর্ড বইয়ে ভারতীয় ব্যাটার
Oct 24, 2026