বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
পড়াশোনা চালিয়ে যেতে চাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও, ঠেকল বাল্যবিয়ে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে চায়না দুয়ারি জাল সহ ২জন গ্রেফতার গোমস্তাপুরে ২০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বকাপ বিক্রির সিদ্ধান্তে ক্ষুব্ধ এশিয়ান ফুটবল তোপের মুখে ফিফা ২০ ঘণ্টার অস্ত্রোপচারে ফিরলো জন সিনার চুল! কী এই হেয়ার ট্রান্সপ্লান্ট? জলবায়ু-সহনশীল উন্নয়নে পিকেএসএফের ‘GREEN’ প্রকল্প, উপকৃত হবে ২.৫৮ লাখ পরিবার যুক্তরাষ্ট্র-ইরানকে ফের আলোচনায় আনতে সর্বোচ্চ চেষ্টা করছে পাকিস্তান
Printed on: July 30, 2026
July 30, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে নেশাকারক সিরাপসহ আটক ১

Published: July 30, 2026 at 01:06 PM
গোমস্তাপুরে নেশাকারক সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ নুর আলম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর পৌনে ৭টার দিকে রহনপুর পৌর এলাকার হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নুর আলম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মিরপুর বড়গাছী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রহনপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে হুজরাপুর এলাকায় নুর আলমকে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য এবং মোটরসাইকেল গোমস্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবির অধিনায়ক আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক ও গরু পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।