বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা

Published: July 30, 2026 at 03:27 PM
চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা

চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন পদের নিজস্ব প্রস্তুতকৃত খাবার নিয়ে দিনব্যাপী খাবার মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন ধরনের খাবার প্রদর্শন ও পরিবেশন করেন। দিনব্যাপী আয়োজিত এ মেলা পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান এবং চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগমসহ অন্যান্য অতিথিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, পুষ্টি বিষয়ে সচেতনতা এবং দলগত কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। মেলায় শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।