গোমস্তাপুরে গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী এলাকায় ফুটবল বিতরণ করা হয়েছে| আজ রাধানগর ইউনিয়নের মিরাকাঁঠাল গ্রামের সুশানঘাট মাঠে এই ফুটবল বিতরণ করা হয়| রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান পক্ষে একটি ফুটবল তুলে দেওয়া হয়| এ সময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক শাহারিয়া হোসেন শাহাদাৎ, আদিবাসী নেতা বীরেন বেসরা, প্রতিবাদী নেত্রী মাতি মুরমুসহ অন্যরা| ফুটবল পেয়ে খুদে ছেলেরা খুব আনন্দিত| তারা এখন অন্য খেলা বাদ দিয়ে ফুটবল খেলতে পারবে বলে ধন্যবাদ জানিয়েছেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানকে| সাংবাদিক শাহারিয়ার শাহাদাৎ বলেন, মাদকের সচেতনতাই আগামী প্রজন্ম যাতে মাদকের সাথে সম্পর্কে না জড়াই| এজন্যই খেলাধুলা উৎসাহ জোগাতে তাদেরকে ফুটবল দেওয়া হয়েছে|
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেল, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ছেলেরা যাতে মাদকের সাথে জড়িত না হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার আহ্বান জানান| তাদেরকে খেলার উৎসাহ দিতে এবং লেখাপড়া মনোযোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করার জন্য আমি সকল প্রকার সহযোগিতা করে যাবেন বলে তিনি জানান|