রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
July 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

পরিবহন শিল্পের দুই সংগঠনের নবনির্বাচিতদের সংবর্ধনা দিল শ্রমিক ইউনিয়ন

Published: July 20, 2026 at 02:25 PM
পরিবহন শিল্পের দুই সংগঠনের নবনির্বাচিতদের সংবর্ধনা দিল শ্রমিক ইউনিয়ন


চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা দিয়েছে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন| আজ সকালে জেলাশহরের ¯^রূপনগরে শ্রমিক ভবনের সভাকক্ষে এই সংবর্ধনা দেয়া হয়| সংবর্ধনা অনুষ্ঠানে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি দানিউল হক, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু এবং জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমান জাপানি, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও সহসভাপতি মতিউর রহমানসহ নতুন নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার| এছাড়াও শ্রমিক ইউনিয়নের অন্য নেতারাও নতুন নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান|

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বক্তারা চাঁপাইনবাবগঞ্জের পরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের যাত্রী ও পণ্য সেবা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন| সংবর্ধনা অনুষ্ঠানে পরিবহন মালিক গ্রুপ, ট্রাক মালিক গ্রুপ এবং শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন|