চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে মা ও শিশুর অপুষ্টি নিরসন ও জলবায়ু উন্নয়নসহ গ্রীন স্কুল উন্নয়নে ৯টি ইউনিয়ন ও সদর পৌরসভায় ১১ জাতের মোট ২৯ হাজার ২৮৪টি ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে| আজ সকালে সদর উপজেলার ওয়ার্ল্ড ভিশন কার্যালয় চত্ত্বরে গাছ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, এরিয়া ডেভেলেপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার ম্যানূয়েল হাসদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা এবং স্পন্সরশিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার রিপন গমেজসহ উপকারভোগীরা|
অতিথিগণ বলেন, গ্রীন স্কুল উন্নয়নে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং শিশুদের পুষ্টি সমস্যা নিরোসনসহ অর্থনৈতিক উন্নয়নে এই গাছের চারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| এছাড়া বাকী ০৯টি কর্মএলাকার স্থানীয় সরকার প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যগণ এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাগণ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন| অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ৫৯টি গ্রীন স্কুল, ৭টি কমিউনিটি ক্লিনিক, ৪০টি এল আর সেন্টারের ২ হাজার শিশুর মা, ১০টি মিনি অরচার্ড/নার্সারীসহ ৫ হাজার ৫৬১টি হতদরিদ্র পরিবারে গাছের চারা বিতরণ করা হয়| বর্তমান সরকারের ৫ বছরের উন্নয়ন পরিকল্পনার সাথে যুক্ত হয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রতি বছরের জন্য এই কর্মসূচী গ্রহণ করেছে|