চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে আব্দুল্লাহ নামের এক শিশু নিখোঁজ রয়েছে| আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মালোপাড়া পিয়ার বিশ্বাসের ঘাটে এ ঘটনা ঘটে| নিখোঁজ শিশু একই মহল্লার শাহাবুলের ছেলে| ঘটনাস্থলে থাকা সদর থানা পুলিশের এসআই আসাদুজ্জামান ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে মামার সঙ্গে পিয়ার বিশ্বাসের ঘাটে গোসল করতে যায় শিশু আব্দুল্লাহ| গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়| এরপর মামার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে| খবর পেয়ে সদর থানার পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে যায়| পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করে| তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশু আবদুল্লাহর কোনো খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয় বলে জানান এসআই আসাদুজ্জামান|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণ ছিনতাই, পুলিশ কনষ্টেবলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মা’র পানি, বেড়েছে মহানন্দা ও পূণর্ভবার
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল উদ্ধার
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘর হারালেন টেনিস তারকা
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
নাচোলে গম্ভীরা শিল্পীর ছেলেকে মারধরের অভিযোগ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ হাসপাতালে ১৫৬১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবি, ভারতে ভেসে যাওয়া ১০ জনকে উদ্ধার বিএসএফের
Printed on: September 13, 2026
July 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ
রাজারামপুরে মহানন্দায় ডুবে শিশু নিখোঁজ
সর্বশেষ খবর
নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন
Sep 13, 2026
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
Sep 13, 2026