কিম কার্দাশিয়ান কেবল একজন সফল মার্কিন টিভি ব্যাক্তিত্ব কিংবা ব্যবসায়ীই নন, মানবসেবী ও সমাজকর্মী হিসেবেও আলোকিত একজন নারী। সেই ধারাবাহিকতায় মা দিবসে কারাবন্দি নারীদের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান। পিপলস ম্যাগাজিন জানিয়েছে, মা দিবসে ৫০ জন কারাবন্দি নারীর সঙ্গে তাদের সন্তানের দেখা করিয়ে দেবেন তিনি। রিফর্ম ও লেডিজ অব হোপ মিনিস্ট্রি (এলওএইচএম) নামের দুটি সংস্থার সঙ্গে মিলে কার্দাশিয়ান যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে থাকা ৫০ জন নারীকে নির্বাচন করেছেন। সন্তানদের তাদের মায়ের সঙ্গে দেখা করার পুরো খরচই দিচ্ছেন কার্দাশিয়ান ও ওই দুই সংস্থা। এক বিবৃতিতে কিম কার্দাশিয়ান বলেন, ‘অবশেষে রবিবার (বাংলাদেশ সময় সোমবার) তারা একসঙ্গে মা দিবস পালন করবে। এই মায়েদের অনেকেই বহু বছর তাদের সন্তান ও পরিবার থেকে দূরে আছেন। তারা সন্তানের জন্মদিন মিস করেছেন, একসঙ্গে কোনো ছুটি কাটাতে পারেননি। এসব মুহূর্তগুলোকে আমরা অত্যন্ত স্বাভাবিক হিসেব ধরে নিই।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026