শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
May 09, 2026
বিনোদন
বিনোদন

তানজিল মিসবাহ’র নতুন গান ‘সোনা বন্ধের গায়

Published: May 09, 2026 at 12:13 PM
তানজিল মিসবাহ’র নতুন গান ‘সোনা বন্ধের গায়

প্রিয় মানুষের সৌন্দর্য যেন সোনার মতো দীপ্তিময় ও দৃষ্টিনন্দন। তার রূপের উজ্জ্বলতা এবং আকর্ষণ এতটাই তীব্র যে তা প্রেমিকের হৃদয়ে গভীর আলোড়ন তোলে। সেই মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রেমিক যেন প্রেমের আগুনে দগ্ধ হতে থাকে প্রতিনিয়ত। প্রিয় মানুষের মায়াবী সৌন্দর্যে এভাবেই বুঁদ হয়ে আছেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তানজিল মিসবাহ। যার দরুন তিনি নিজের কথা, সুর ও কণ্ঠে গান বেঁধেছেন ‘সোনা বন্ধের গায়’ শিরোনামের নতুন গান। গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়। ড্যান্স ঘরানার এই গানের ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। ভিডিওতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সোয়েব আক্তার শান্ত ও অভিনেত্রী অলংকার চৌধুরীর রসায়ন। পাশাপাশি থাকছে তানজিল মিসবাহ’র উপস্থিতিও। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া 

কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান বিল্লাল। নিজের নতুন গান প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, ‘আমি সাধারণত বিরহের গান বেশি করি। এই গানটা পুরোপুরি ভিন্ন ঘরানার। শ্রোতাদের ভিন্ন মাত্রার কিছু দেওয়া জন্যই কাজটি করা। আশা করছি নাচে-গানে ভরপুর নতুন এই গানটি সবার হৃদয়ে দোলা দিয়ে যাবে। শ্রোতাদের ভালোবাসা ও প্রতিক্রিয়াই আমার আগামীর পথচলার অনুপ্রেরণা। ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বেয়াই আটকফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বেয়াই আটক

 ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৪ মে (বৃহস্পতিবার) তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও। উল্লেখ্য, গত ঈদুল ফিতরে ডিএমএস থেকে প্রকাশ পায় তানজিল মিসবাহ’র গান ‘চাঁদ বদনে’। প্রকাশের পর গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ইউটিউব ট্রেন্ডিংয়েও জায়গা করে নেয়। মাত্র তিন মাসে গানটি ১৫ মিলিয়নেরও বেশি দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়।