সিনেমাপাড়ায় স্বস্তির আভাস। দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ করতে যাচ্ছে সরকার। জানা গেছে, দেশের চলচ্চিত্র শিল্পে স্বচ্ছতা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। সিনেমা হলগুলোকে কেন্দ্রীয় সার্ভারের আওতায় এনে দেশজুড়ে ই-টিকিটিং ও কেন্দ্রীয় বক্স অফিস ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রায় ৫০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করেছে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানিয়েছেন, চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। মন্ত্রণালয় থেকে দ্রুত সময়ের মধ্যে ডিপিপি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার আগেই প্রস্তাবটি চূড়ান্ত করে মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় কম রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ন্যূনতম ব্যয়ে পুরো কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে। ডিপিপি তৈরির আগে সিনেমা হল মালিক, পরিচালক, প্রযোজক ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেছে এফডিসি। সংশ্লিষ্ট প্রায় সবাই কেন্দ্রীয় বক্স অফিস চালুর পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিপিপি জমা হওয়ার পর তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় পর্যালোচনা করা হবে। পরে চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। অনুমোদন মিললে দেশব্যাপী ই-টিকিটিং ও কেন্দ্রীয় বক্স অফিস বাস্তবায়নের কাজ শুরু করবে এফডিসি।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
May 09, 2026
বিনোদন
চালু হচ্ছে ই-টিকিটিং ও বক্স অফিস ঢালিউডে স্বস্তি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026