বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 07, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে তহসিলদারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

Published: July 07, 2026 at 12:21 PM
ভোলাহাটে তহসিলদারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন সহকারী কর্মকর্তা তহসিলদার মফিজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনে পকেটে রাখতে দেখা যায়, যা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কয়েকজন সেবাগ্রহীতা অভিযোগ করেন, নামজারি, খাজনা ও অন্যান্য সেবা পেতে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা দিতে হয়। এক ভুক্তভোগীর দাবি, দুটি দলিলের খারিজের জন্য তার কাছ থেকে ৯ হাজার টাকা নেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মফিজুল ইসলাম ইউএনওর সঙ্গে কথা বলতে বলেন। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসেন জানান, ভাইরাল ভিডিওসহ অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রাথমিক তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।