আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটের দিকে কম্পনটি অনুভূত হয়। ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পৃথক এক বিবৃতিতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান উচ্চ ভূকম্পনপ্রবণ অঞ্চলে অবস্থিত। ফলে দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ২৭ জুন আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনাতেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দেশটিতে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ ও দেয়াল ধসে সাতজন নিহত এবং ১৫০ জন আহত হয়েছিলেন। সূত্র : এনডিটিভি ও আনাদোলু এজেন্সি।
শিরোনাম
পলাতক নিউটনকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র্যাব-৫
সিলেটের সাঁওতাল পল্লীতে চিত্রায়িত ‘বুরু চেতান’ গানের মিউজিক ভিডিও প্রকাশ
ভোলাহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি ও প্রতারনার ৪ মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা
একই দিনে দুই নারীপ্রধান চলচ্চিত্র, অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত
সম্পর্ক ভেঙে গেলে উৎসব করে উদযাপন করা উচিত: জেনিফার লোপেজ
পেছন থেকে অশ্লীল ছবি তোলে কারা, এমনটা করবেন না: নেহা
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’
Printed on: July 02, 2026
July 02, 2026
আন্তর্জাতিক
৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
সর্বশেষ খবর
পলাতক নিউটনকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র্যাব-৫
Jul 02, 2026