বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
পলাতক নিউটনকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সিলেটের সাঁওতাল পল্লীতে চিত্রায়িত ‘বুরু চেতান’ গানের মিউজিক ভিডিও প্রকাশ ভোলাহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি ও প্রতারনার ৪ মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা একই দিনে দুই নারীপ্রধান চলচ্চিত্র, অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত সম্পর্ক ভেঙে গেলে উৎসব করে উদযাপন করা উচিত: জেনিফার লোপেজ পেছন থেকে অশ্লীল ছবি তোলে কারা, এমনটা করবেন না: নেহা বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’
Printed on: July 02, 2026
July 02, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের প্রাণহানি

Published: July 02, 2026 at 11:02 AM
দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের প্রাণহানি

যাত্রীবাহী বাস উল্টে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরও ২০ জন আহত হয়েছেন।আজ ভোরে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৮ জন যাত্রী নিয়ে বাসটি ওয়েস্টার্ন কেপের কেপ টাউন থেকে ইস্টার্ন কেপের ইদুত্যুয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে একটি ডেলিভারি ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাসচালক হঠাৎ মোড় নিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি উল্টে যায়। রোড ট্র্যাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের (আরটিএমসি) মুখপাত্র সাইমন জোয়ানে বলেন, প্রথমে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তদন্তের পর নিহতের সংখ্যা ১৬ জনে পৌঁছায়। আহতদের কেপ টাউন থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের ওরচেস্টার শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অন্তত ৪৩ জন যাত্রী চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আরটিএমসি ও দক্ষিণ আফ্রিকার পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। এদিকে শীত মৌসুমে ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মতে, কুয়াশা, ধোঁয়া, কালো বরফ এবং কম দৃশ্যমানতার কারণে এ সময় বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সড়কগুলো।