অপেক্ষার প্রহর শেষে মুক্তি পেল সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। কিন্তু সিনেমাটির মুক্তি নিয়ে ক্ষুব্ধ নায়ক, নায়িকা নিখোঁজ, আর পুরো প্রচারই চলছে তারকাহীনভাবে! আজ (৮ মে) দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাখাল সবুজ পরিচালিত ‘সর্দারবাড়ি’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। তবে মুক্তির আগে কিংবা পরে কোথাও দেখা যায়নি এই জুটিকে। নেই কোনো প্রচারে, নেই একসঙ্গে উপস্থিতিও। খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটির পুরো পারিশ্রমিক এখনো বুঝে পাননি অভিনেতা রোশান। এ কারণেই প্রচার থেকে নিজেকে দূরে রেখেছেন। শুধু তাই নয়, সিনেমা মুক্তির পরিকল্পনা নিয়েও তার সঙ্গে কোনো আলোচনা করেননি নির্মাতারা। এ প্রসঙ্গে রোশান বলেন, ‘এখনো আমার পুরো পারিশ্রমিক পাইনি। সিনেমা মুক্তি নিয়েও আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। তাই প্রচারে অংশ নিইনি।’ তবে সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন এই অভিনেতা। অন্যদিকে, শবনম বুবলীকে ঘিরে রহস্য যেন আরো ঘনীভূত হচ্ছে। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রাঙ্গনের অনেকের সঙ্গে যোগাযোগ নেই এই নায়িকার। গত মার্চের পর থেকে কার্যত আড়ালেই রয়েছেন তিনি। শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বুবলী। আর সে কারণেই নিজেকে সব ধরনের কাজ ও জনসমাগম থেকে দূরে রেখেছেন। যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। লোকজ ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় উঠে এসেছে বাংলার লাঠিয়ালদের সংগ্রামী জীবন। রোশান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন-শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা, ব্যঞ্জন জামান। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায় সিনেমাটি। পরে প্রিভিউ কমিটির পরামর্শে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’। শেষ পর্যন্ত এই নামেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
May 08, 2026
বিনোদন
‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেল কিন্তু কোথায় বুবলী-রোশান
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026