বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
May 08, 2026
বিনোদন
বিনোদন

বিশ্বকাপ জমাতে আসছেন শাকিরা ‘দাই দাই’ গান নিয়ে

Published: May 08, 2026 at 11:19 AM
বিশ্বকাপ জমাতে আসছেন শাকিরা ‘দাই দাই’ গান নিয়ে

দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ তারকা শাকিরা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার, যা প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। এবারের গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বার্না বয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার ভিডিওটি প্রকাশ করেন শাকিরা। ভিডিওতে তাকে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের মাঝখানে হলুদ জার্সি ও নীল শর্টস পরে হাতে ফুটবল নিয়ে দেখা যায়। তার চারপাশে বিভিন্ন দেশের সংস্কৃতির প্রতিনিধিত্বকারী পোশাকে নৃত্যশিল্পীরা পারফর্ম করেন। চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনের মধ্য দিয়ে‘আমরা প্রস্তুত’ বার্তায় শেষ হয় ভিডিওটি। টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেক ভক্ত মনে করছেন, শাকিরার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিশ্বকাপ আবারও তার পুরোনো উৎসবমুখর আবহ ফিরে পেয়েছে। এক্স প্ল্যাটফর্মে একজন লিখেছেন, ‘বিশ্বকাপকে বাঁচাতে রানি ফিরে এসেছেন।’ আরেকজন মন্তব্য করেন, ‘শুধু শাকিরার গান শুনেই বোঝা যাচ্ছে, এবারের বিশ্বকাপ বিশেষ কিছু হতে যাচ্ছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘ওয়াকা ওয়াকা’ গান পরিবেশন করে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন শাকিরা। গানটি ফুটবলের গণ্ডি পেরিয়ে বিশ্ব পপ সংস্কৃতির অন্যতম পরিচিত সংগীতে পরিণত হয়। দীর্ঘ ১৬ বছর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি বলেই মনে করছেন ভক্তরা। ৪৯ বছর বয়সেও শাকিরা বড় বড় ক্রীড়া আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে রয়েছেন। ব্যক্তিগত জীবনেও তিনি দীর্ঘদিন আলোচনায় ছিলেন। এর আগে স্পেন ও বার্সেলোনার সাবেক ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে তার ১১ বছরের সম্পর্ক ছিল। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। আর ফাইনাল ম্যাচ হবে ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।