মঙ্গলবার ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা গোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রাবেয়া বালিকা চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফাুরক হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ সমাপ্ত ‘অবসর’ জীবনের শেষ নয়, নতুন শুরু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৫ মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ বানসালির ছবির সেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি অ্যানিমেটেড সিনেমা ‌‘নট অ্যালোন’-এ জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা
Printed on: June 23, 2026
June 23, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

কাতারে ভয়াবহ বিস্ফোরণ : ভারতীয়-পাকিস্তানিসহ নিহত ১৩, আহত ৬৬

Published: June 23, 2026 at 10:08 AM
কাতারে ভয়াবহ বিস্ফোরণ : ভারতীয়-পাকিস্তানিসহ নিহত ১৩, আহত ৬৬

কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিরা রয়েছেন বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী সাদ বিন শ্রেদা আল-কাবি। সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির প্রধান নির্বাহী আল-কাবি জানান, রোববার সন্ধ্যায় রাস লাফান শিল্পনগরীর বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে পরিচালন কার্যক্রম শুরু করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেখানে অগ্নিকাণ্ডেরও সূত্রপাত হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। আল-কাবি জানান, নিহত ১৩ জন ভারতীয় ও পাকিস্তানি নাগরিক হলেও, তাদের মধ্যে কোন দেশের কতজন রয়েছেন সে তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় দূতাবাস বলেছে, রাস লাফানের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনদের প্রতি তারা গভীর সহানুভূতি প্রকাশ করছে। নিহত ও আহতদের পরিবারের সহায়তার জন্য দূতাবাস দুটি সহায়তা নম্বর চালু করেছে। পাশাপাশি যোগাযোগের জন্য একটি ডাকযোগে বার্তা গ্রহণের ঠিকানাও প্রকাশ করা হয়েছে। এর আগে ভারতীয় দূতাবাস ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে জানিয়েছিল, এতে বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।


বিবৃতিতে আরও বলা হয়, এই কঠিন সময়ে কাতার সরকারের পাশাপাশি দেশটির জনগণের প্রতি ভারতীয় দূতাবাস ও কাতারে বসবাসরত ভারতীয় সম্প্রদায় পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসার কামনাও করা হয়েছে। কাতার এনার্জি জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।