সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৩ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ২৯৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৪ হাজার ৭৬৪ জন। ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০৮ জনের। আর আক্রান্ত ৫১ হাজার ২৬১ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা
মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা
গোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রাবেয়া বালিকা
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফাুরক হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ সমাপ্ত
‘অবসর’ জীবনের শেষ নয়, নতুন শুরু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৫
মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
বানসালির ছবির সেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি
অ্যানিমেটেড সিনেমা ‘নট অ্যালোন’-এ জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা
Printed on: June 23, 2026
June 23, 2026
জাতীয়
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৫
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা
Jun 23, 2026
মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা
Jun 23, 2026