মঙ্গলবার ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা গোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রাবেয়া বালিকা চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফাুরক হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ সমাপ্ত ‘অবসর’ জীবনের শেষ নয়, নতুন শুরু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৫ মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ বানসালির ছবির সেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি অ্যানিমেটেড সিনেমা ‌‘নট অ্যালোন’-এ জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা
Printed on: June 23, 2026
June 23, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় হতাহত ১০ শিক্ষার্থী

Published: June 23, 2026 at 10:04 AM
ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় হতাহত ১০ শিক্ষার্থী

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে দেশটির লেইতে প্রদেশের তাকলোবান শহরে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।  পুলিশের লেফটেন্যান্ট ইভালিন দিয়াজ জানান, ১৫ ও ১৪ বছর বয়সী দুই শিক্ষার্থী স্কুলের ভেতরে এলোপাতাড়ি গুলি চালায়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে লেইতে প্রদেশের টাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাইস্কুলে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতরে আশ্রয় নিচ্ছে। এ সময় তাদের কান্না ও চিৎকার শোনা যায়। ঘটনার পর অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। ইভালিন দিয়াজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সহপাঠীদের দ্বারা নির্যাতন বা বুলিংয়ের শিকার হওয়ার কারণে তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং কীভাবে স্কুলের ভেতরে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রগুলো জব্দের প্রক্রিয়াও চলছে। গ্রেফতার হওয়া দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের উপস্থিতিতে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে রাজনৈতিক ও লক্ষ্যভিত্তিক সশস্ত্র সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে দেশটির বিভিন্ন অঞ্চলে।