বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
June 19, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

মিষ্টি ও রসালো আম চিনবেন যেভাবে

Published: June 19, 2026 at 12:00 PM
মিষ্টি ও রসালো আম চিনবেন যেভাবে

গ্রীষ্ম এলেই বাজারে দেখা মেলে নানা জাতের সুস্বাদু আমের। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি—বিভিন্ন জাতের আমে ভরে ওঠে ফলের বাজার। তবে বাহ্যিক রং দেখে সবসময় মিষ্টি আম চেনা যায় না। তাই আম কেনার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখলে সহজেই বেছে নিতে পারবেন মিষ্টি ও রসালো আম।


স্পর্শে বুঝুন আম পেকেছে কি না

পাকা আম সাধারণত কাঁচা আমের তুলনায় কিছুটা নরম হয়। আম হাতে নিয়ে হালকা চাপ দিলে যদি সামান্য দেবে যায়, তাহলে সেটি পাকা হওয়ার সম্ভাবনা বেশি। তবে অতিরিক্ত নরম হলে সতর্ক থাকুন, কারণ এমন আম ভেতরে পচে যেতে পারে।


অতিরিক্ত শক্ত আম এড়িয়ে চলুন

বাইরে থেকে পাকা দেখালেও অনেক সময় ভেতরে কাঁচা থেকে যায়। তাই খুব বেশি শক্ত বা টাইট আম না কেনাই ভালো। এসব আম পুরোপুরি পাকেনি হতে পারে।


বোঁটার গন্ধে মিলবে আসল ইঙ্গিত

মিষ্টি আম চেনার সবচেয়ে কার্যকর উপায় হলো এর সুবাস। আমের বোঁটার কাছে নাক নিয়ে গেলে যদি মিষ্টি ও তীব্র ঘ্রাণ পাওয়া যায়, তাহলে সেটি সাধারণত রসালো ও সুস্বাদু হয়। অন্যদিকে কোনো গন্ধ না থাকলে সেই আম কম পাকা বা স্বাদহীন হতে পারে।


শুধু রং দেখে সিদ্ধান্ত নয়

অনেকেই মনে করেন লালচে রঙের আমই সবচেয়ে মিষ্টি। বাস্তবে বিষয়টি সবসময় সত্য নয়। সবুজ, হলুদ কিংবা হালকা গোলাপি আভাযুক্ত আমও ভালোভাবে পাকা ও সুস্বাদু হতে পারে। তাই রঙের চেয়ে গন্ধ, স্পর্শ এবং সতেজতার দিকে বেশি গুরুত্ব দিন। এই কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলে বাজার থেকে সহজেই বেছে নিতে পারবেন মিষ্টি, সুগন্ধি ও রসালো আম।