দেশের
বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। এ নিয়ে টানা
দ্বিতীয় দিনের মতো দাম বাড়িয়েছে বাজুস। এবার স্বর্ণ প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২
টাকা পর্যন্ত বেড়েছে। নতুন এই দাম আজ
সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের
এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০
হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেটের প্রতি
ভরি ২ লাখ ১৯
হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি
ভরি ১ লাখ ৮৮
হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩
হাজার ৫৫৭ টাকা।