সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 15, 2026
June 15, 2026
জাতীয়
জাতীয়

কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

Published: June 15, 2026 at 11:58 AM
কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

 

সারাদেশের কারাগারে মায়েদের সঙ্গে কত শিশু রয়েছে, তাদের বয়সসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে আজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। রুলে কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের প্রয়োজনীয় কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নের ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সমাজকল্যাণ সচিব এবং আইজি প্রিজন্সকে রুলের জবাব দিতে বলা হয়েছে।