দেশে
২৪ ঘণ্টায় হামে আরো ৪ শিশুর মৃত্যু
হয়েছে। তাদের মধ্যে ৩ জন হাম
উপসর্গ নিয়ে মারা গেছে। একজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ সময়ে নতুন
করে আক্রান্ত হয়েছে ৯৭২
জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পর্যন্ত দেশে
মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩
জনে। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৩৮৭
জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮
জন।