শুক্রবার ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি’র ৩টি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২ নাচোলে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভিশন আইডিয়া শোক্যাসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হার্ট অ্যাটাকের আগেই শরীর দেয় ৩০টি সংকেত অবহেলা করলেই বিপদ সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে অর্থমন্ত্রী হামের উপসর্গে আরও একজনের মৃত্যু আক্রান্ত হাজারের বেশি পূর্ণদৈর্ঘ্য প্রেম নিয়ে আদনান আল রাজীব ডেপুটি স্পিকারের সঙ্গে চাইনিজ প্রতিনিধি দলের বৈঠক প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর
Printed on: June 12, 2026
June 12, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইবোলা শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

Published: June 12, 2026 at 11:29 AM
ইবোলা শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে কঙ্গো। ইবোলা প্রাদুর্ভাবের কারণে ইউরোপে তিন সপ্তাহ জনসমাগম থেকে বিচ্ছিন্ন ক্যাম্পের পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন দেশটির খেলোয়াড়রা। মার্কিন কর্তৃপক্ষের শর্তানুযায়ী, দলটি প্যারিস থেকে একটি নির্দিষ্ট ফ্লাইটে আয়োজক দেশে গেছে। মার্কিন কর্তৃপক্ষের শর্তে বেলজিয়ামে ২০ দিন কোয়ারেন্টাইন পর্ব পালন করেছে কঙ্গো দল। শর্ত না মানলে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ বাতিল হতে পারত দলটির। কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপের একমাস আগে হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, ‘দলটিকে অবশ্যই বেলজিয়ামে একটি বাবলের মধ্যে থাকতে হবে। তাদের সেই সুরক্ষাবলয় বজায় রাখতে হবে। নয়ত তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে না পারার ঝুঁকিতে পড়বে। আমরা এরচেয়ে স্পষ্ট করে আর কিছু বলতে পারি না।এর আগে কঙ্গোর কর্মকর্তারা বলেছেন, স্কোয়াডের কোন খেলোয়াড় কঙ্গো থেকে আসেননি। বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড থেকে কোন পরিবর্তন আনারও পরিকল্পনা নেই। কে’ গ্রুপে কঙ্গোর প্রতিপক্ষ বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা উজবেকিস্তান, লাতিন শক্তি কলম্বিয়া এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ১৭ জুন পর্তুগিজদের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দেশটি। ম্যাচ বাংলাদেশ সময় গড়াবে রাত ১১টায়।