সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্টদাতাদের নজরদারিতে দিল্লি পুলিশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ও অনুদান বাড়াল সরকার, কার্যকর ১ জুলাই থেকে রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য ইসির চিঠি হৃদয়-সাকিবের নৈপুণ্যে জাফনা কিংসের বড় জয় অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চমক জাকের ও মুশফিক হাসান
Printed on: July 27, 2026
June 08, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Published: June 08, 2026 at 11:28 AM
গোমস্তাপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গোমস্তাপুরে কৃষিতে টেকসই উন্নয়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে আয়োজনের সূচনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন| উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, এমপি প্রতিনিধি ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, এনজিও প্রতিনিধি সামিউর রহমান, চৌডালা ইউনিয়নের কৃষক সাকিমউদ্দীন,আলিনগর ইউনিয়নের কৃষক আইরিন খাতুন| প্রসঙ্গত, পার্টনার কংগ্রেস হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ ’ প্রকল্পের আওতায় আয়োজিত কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ধরনের মিলনমেলা, প্রশিক্ষণ ও আলোচনা সভা| এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী,কৃষিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীসহ ১০০ জন এই পার্টনার কংগ্রেসে অংশগ্রহণ করেন|