কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার (৬ জুন) রাতে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপিত ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করার এবং ইরানের রাডার সাইটগুলোতে আঘাত হানার মাত্র কয়েক ঘণ্টা পরেই ইরান এই হামলা চালিয়েছে। মার্কিন সামরিক কমান্ড সেন্টকম বলেছে, “প্রাথমিক মূল্যায়নে ইঙ্গিত পাওয়া গেছে যে ইরানের ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং সপ্তমটি তার উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়নি।” তারা আরো বলেছে, “বর্তমানে মার্কিন কর্মীদের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত করার ইরানি দাবি মিথ্যা।” এর আগে ইরানের সিরিক ও কেশম দ্বীপে রাডার সাইটগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা পর ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানায়, তারা উপসাগরে ‘শত্রু ঘাঁটি’তে হামলা চালিয়েছে। কুয়েতের সামরিক বাহিনী শনিবার ভোরে জানিয়েছে, তারা ‘শত্রুভাবাপন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে, ইরানের ড্রোন কুয়েতের প্রধান বিমানবন্দরের একটি যাত্রীবাহী টার্মিনালে ব্যাপক ক্ষতি করে, এতে একজন নিহত ও কয়েক ডজন আহত হন এবং বিমানবন্দরটি কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। একই সময় বাহরাইনেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা
নাচোলে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে নিখোঁজ শিশুর মরদেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার
মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও
দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান
চালু হলো হ্যালো ডিসি অ্যাপ এক ক্লিকেই মিলবে জেলা
বরবাদ টিমের নতুন সিনেমার নাম কি নিঃস্ব?
ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ
আজ স্বাস্থ্যকর খাবারের প্রবেশ নিষেধ, শুধুই পেটের উৎসবের দিন
যে দেশ এখনও ফুটবল খেলে না
Printed on: July 22, 2026
June 06, 2026
আন্তর্জাতিক
কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
সর্বশেষ খবর
মেসিদের স্বপ্নভঙ্গ, মন ভেঙেছে পরীমণি ভক্তদেরও
Jul 21, 2026
দীর্ঘ বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান
Jul 21, 2026