দক্ষিণ লেবাননে একটি সামরিক যান লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় লেবাননের সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন বলে শনিবার জানিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী। আরবি সংবাদমাধ্যমের বরাতে লেবাননের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, নিহত কর্মকর্তা কর্নেল পদমর্যাদার ছিলেন। হামলায় তার গাড়িচালকও নিহত হয়েছেন। তবে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, খারদালি-নাবাতিয়াহ সড়কে তাদের একটি সামরিক যান লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে কয়েকজন সেনাসদস্য প্রাণ হারান। লেবাননের সেনাবাহিনী ঐতিহাসিকভাবে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাতে সরাসরি জড়ানো এড়িয়ে চলেছে। বর্তমান সংঘাতেও তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে অংশ নেয়নি। তবুও এই হামলায় লেবাননের নিয়মিত সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানি দেশটিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং দুই পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
শিরোনাম
গোমন্তাপুরে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ২৩ জন গ্রেপ্তার
বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিয়েছে বিএসএফ
বুবলীর কন্যাসন্তানের খবরে নীরব শাকিব খান, বাড়ছে জল্পনা
তপুর জোড়া গোলে জিতল বাংলাদেশ
কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে
অস্বস্তিকর দৃশ্য নিয়ে আপত্তি, বিতর্কের মুখে ‘পেডি’
‘প্রতিদানে আমি জনম জনম কাঁদিব’, লিখলেন দীপ্তি চৌধুরী
নেইমারের চোট নিয়ে নতুন তথ্য দিলেন আনচেলত্তি
Printed on: June 06, 2026
June 06, 2026
আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত
সর্বশেষ খবর
গোমন্তাপুরে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
Jun 06, 2026
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ২৩ জন গ্রেপ্তার
Jun 06, 2026
তপুর জোড়া গোলে জিতল বাংলাদেশ
Jun 06, 2026