চাঁপাইনবাবগঞ্জে সদর থানা এলাকায় বিশেষ পুলিশ অভিযানে নারীসহ ২৩ জন গ্রেপ্তার হয়েছেন। জব্দ হয়েছে ৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোলাই মদ। এদের মধ্যে ইয়াবাসহ গ্রেপ্তার ২১ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আজ দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে সদর থানা এলাকায় ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৬ মাদক কারবারি, ১০ মাদকসেবী, সিআর মামলার সাজা ওয়ারেন্টমুলে ১ জন, নিয়মিত মামলার ওয়ারেন্ট মূলে ৩ জন, নিয়মিত মামলায় একজনসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দুজনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের একজনকে ৩০ দিন ও একজনকে ২১ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ১ রোগী হাসপাতালে ভর্তি
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ২৫ জন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ১২ শিশু হাসপাতালে
রাজশাহীতে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ইউনিট পরিদর্শন বুলবুল এমপির
জেমস ভাইয়ের সঙ্গে স্মৃতিগুলো অন্যতম সেরা সম্পদ: সংগীতশিল্পী হাসান
তারকা হওয়ার স্বপ্নে নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল
এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস সূর্যবংশীর
এর চেয়ে বেশি আর কিছুই চাই না বলিউডের তারকা ভিকি
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’
Printed on: October 04, 2026
June 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ২৩ জন গ্রেপ্তার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ২৫ জন
Oct 03, 2026
রাজশাহীতে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
Oct 03, 2026
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ইউনিট পরিদর্শন বুলবুল এমপির
Oct 03, 2026