রবিবার ০৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 04, 2026
June 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিয়েছে বিএসএফ

Published: June 06, 2026 at 12:30 PM
বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিয়েছে বিএসএফ


গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে গত দুইদিন হতে ভারতীয় শূন্য রেখায় অবস্থান করা ২৮ জনকে গতকাল রাতের আধারে ফিরেয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। আজ সকাল থেকে ২৮ জনকে ওই সীমান্তে চলাচল করতে দেখা যায়নি বলে এমন ধারণা করছে নওগাঁ ব্যাটালিয়নের ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। এদিকে ওই ব্যক্তিরা গত ৪ জুন ভোররাত থেকে ভারতীয় শূন্যরেখার রোদ ও ঝড়বৃষ্টি মাথায় নিয়ে অবস্থান করছিলেন। এদিকে, বিজিবি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণসহ যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে।

এদিকে, বাঙ্গাবাড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম বলেন, ওই দিন রাতে সীমান্তের আনারপুর গুঘিয়া এলাকায় কাঁটাতারের বেড়ার গেট খুলে ২৮ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা। ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু ছিল।