বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
March 25, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

শীতে আঙুর খাবেন যে কারণে

Published: March 25, 2026 at 04:34 AM
শীতে আঙুর খাবেন যে কারণে

আঙুর, সুস্বাদু এই ফলটি একটি শীতকালীন সুপারফুড। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। শীতে যত উপকারী খাবার আছে তার মধ্যে আঙুর অন্যতম। ছোট্ট এই মিষ্টি স্বাদের ফল খেতে নিশ্চয়ই আপনি বেশ পছন্দ করবেন? বিশেষ করে আপনার শীতকালীন খাদ্যতালিকায় আঙুরও যোগ করে নিন। শীতকালে আঙুর কেন উপকারী তা কি আপনি জানতে চান? চলুন জেনে নেওয়া যাক-

আঙুরের পুষ্টি
আঙুরে প্রচুর ভিটামিন সি এবং কে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হৃদযন্ত্রের স্বাস্থ্যকে বজায় রাখতে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। তাই শীতকালে এ ধরনের স্বাস্থ্য সমস্যা এড়াতে নিয়মিত আঙুর খেতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
আঙুরে ভিটামিন সি থাকে, যা সর্দি-কাশি এবং ফ্লু প্রতিরোধে সহায়তা করে। শীতের সময়ে সর্দি-কাশি বা ফ্লুয়ের মতো সমস্যা খুবই সাধারণ। এ ধরনের সমস্যা এ সময়ে ঘরে ঘরে দেখা যায়। তাই ঠান্ডাজনিত সমস্যা থেকে বাঁচতে নিয়মিত আঙুর খাওয়ার অভ্যাস করুন।

হৃদরোগ দূরে রাখে
বর্তমানে অনেকেই হৃদযন্ত্রের নানা সমস্যায় ভুগছেন। আগেভাগে হৃদযন্ত্রবান্ধব খাবার খেলে এ ধরনের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয়। আঙুরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল থাকে যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।

হজমের স্বাস্থ্য ভালো রাখে
শীতের সময়ে হজমে নানা সমস্যা দেখা দেয় অনেকের। ভারী খাবার বেশি খাওয়া এবং নড়াচড়া কম হওয়ার কারণে এসময় হজম অনেকটাই ধীর হয়ে যেতে পারে। শীতের খাবারের তালিকায় আঙুর রাখলে তা আপনাকে হজমের বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে সাহায্য করবে। আঙুরে থাকা ফাইবার নিয়মিত মলত্যাগ এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।

ত্বকের স্বাস্থ্য ভালো রাখে
শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়ে আমাদের ত্বকে। এসময় ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে। যে কারণে আঙুর খেলে তা শীতেও ত্বককে ভালো রাখতে সাহায্য করে।