মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 02, 2026
June 02, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ১২; আটক ২

Published: June 02, 2026 at 02:48 PM
শিবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ১২; আটক ২

শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে| এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ| আজ দুপুরে উপজেলার মনাকষা-চৌকা এলাকায় এ ঘটনায় ঘটে| শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন| স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাহিদুর রহমানের সাথে মুকুলের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল| দুপুরে মনাকষা-চৌকা এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়| এতে অন্তত ১২ জন আহত হয়েছে| স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে| এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক| আহত মাহিদুর রহমান বলেন, আমার ভাই ও ভাতিজা মিলে ৬-৭ জন মনাকষা-চৌকা বাগানে আম পাড়তে যায়| এ সময় আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে গুরুত্বর জখম করেন সাহেব, তোজাম্মেল ও মান্নানসহ সহযোগিরা| এর মধ্যে আমার ভাই বাহাদুর ও ভাতিজা আল আমিনের আবস্থা গুরুত্বর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| এদিকে পাল্টা অভিযোগ করে আবদুল হাকিম বলেন, আমরা হামলা করিনি বরং তারাই  আমাদের বাগানে জোর করে আম পাড়তে গেলে বাধা দিলে সংঘর্ষ বাধে| শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে|