সোমবার ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 01, 2026
June 01, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন আহত, মহিষ নিহত

Published: June 01, 2026 at 03:20 PM
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন আহত, মহিষ নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়াবাজার এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ধোবড়া গ্রামের মো. আবু তালেবের ছেলে মো. জাহির উদ্দিন (৪০) এবং মৃত তাজমুল হকের ছেলে মো. আব্দুল লতিফ (৫৬)। তারা মহিষের গাড়ির চালক ও সহযোগী হিসেবে ধান আনতে যাচ্ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিল থেকে ধান আনার উদ্দেশ্যে একটি মহিষের গাড়ি নিয়ে জাহির উদ্দিন ও আব্দুল লতিফ রওনা হন। পথে ধোবড়াবাজার এলাকায় মহাসড়কে ওঠার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি ট্রাক মহিষের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে দুজনই আহত হন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একটি মহিষ মারা যায় এবং অপর একটি মহিষ আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে জাহির উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।