মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 02, 2026
June 02, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে গৃহকর্মী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published: June 02, 2026 at 02:47 PM
শিবগঞ্জে গৃহকর্মী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবগঞ্জ উপজেলা থেকে এক গৃহকর্মী কিশোরীর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| সে শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের আখিরা গ্রামের রুবেলের মেয়ে নয়নী| পুলিশ জানায়, নয়নী কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের রইসুদ্দীনের বাসায় ৪-৫ বছর বয়স থেকে গৃহকর্মী হিসেবে কাজ করত| পরবর্তীতে সে রইস উদ্দীনের মেয়ে জান্নাতুন ফেরদৌসের চাঁপাইনবাবগঞ্জ শহরের বাসায় কাজ করতে যায়| কোরবানি ঈদের পরের দিন নয়নী ঈদ করতে জান্নাতুনের সাথে কানসাটে রইসুদ্দীনের বাড়িতে আসে| পুলিশ আরও জানায়, গতকাল ৫টার দিকে নয়নীর মরদেহ রইসুদ্দীনের বাড়ির দোতলার একটি ঘরে ঝুলন্ত দেখে পরিবারের সদস্যরা মরদেহ নামায়| পরে পুলিশ রাত ১২টার দিকে  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আজ দিবাগত রাত ৩ টার দিকে মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়| শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে|