বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
May 24, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে রেশম চাষি ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Published: May 24, 2026 at 02:52 PM
গোমস্তাপুরে রেশম চাষি ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত


গোমস্তাপুরে রেশম চাষি ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত



গোমস্তাপুরে রেশম চাষি ও বসনীদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ “বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা-২য় পর্যায় (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় এ কৃষক  সমাবেশের আয়োজন করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড,গোমস্তাপুর ও নাচোল সম্প্রসারন এলাকা। এ উপলক্ষে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজের বাংলা বিভাগের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, প্রধান সম্প্রসারন কর্মকর্তা আতিকুর রহমান,  উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল রহমান, রেশম উন্নয়ন বোর্ডের  আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর উপ পরিচালক তরিকুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদুল ইসলাম, গোমস্তাপুর থানার ওসি নুরে আলমসহ স্থানীয় রেশম চাষি ও কৃষকরা।