গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন মামুনুর রশীদ। এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল তাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন অভিনেতা। বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। ১৯৭২ সালে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।
শিরোনাম
ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের নেপথ্যে চুরি ও হারিয়ে যাওয়ার গল্প
আদানির ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট আজ মধ্যরাত থেকে ২৩ দিন বন্ধ থাকবে
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
মেসিদের দেশের ফুটবল পাঠ নিলো বাংলাদেশের খুদে ফুটবলাররা
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯৭৪৯
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫২
সাত জেলায় নতুন এসপি, বদলি-পদায়ন ১৪ পুলিশ কর্মকর্তার
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ জন
ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১
এবার প্রেমের গল্পে সারা অর্জুন, প্রথমবার যশরাজে
সর্বশেষ খবর
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯৭৪৯
Nov 25, 2026