বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন। বুধবার ২৫ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। ইসি সচিব বলেন, আমরা গত ৩১ আগস্ট যে ভোটার সংখ্যা বলেছিলাম তার চেয়ে আজকে (২৫ নভেম্বর) পর্যন্ত ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। এই ভোটার তালিকা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করা হবে বলে জানান তিনি। আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোনের সঙ্গে আমাদের মতবিনিময় আছে। ৫৫টি দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
শিরোনাম
ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের নেপথ্যে চুরি ও হারিয়ে যাওয়ার গল্প
আদানির ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট আজ মধ্যরাত থেকে ২৩ দিন বন্ধ থাকবে
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
মেসিদের দেশের ফুটবল পাঠ নিলো বাংলাদেশের খুদে ফুটবলাররা
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯৭৪৯
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫২
সাত জেলায় নতুন এসপি, বদলি-পদায়ন ১৪ পুলিশ কর্মকর্তার
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ জন
ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১
এবার প্রেমের গল্পে সারা অর্জুন, প্রথমবার যশরাজে
Printed on: November 25, 2026
November 25, 2026
জাতীয়
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯৭৪৯
সর্বশেষ খবর
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
Nov 25, 2026