দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন রোগী। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬ জনে এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে পৌঁছেছে।বুধবার ২৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং অন্যজন খুলনা বিভাগে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। ঢাকায় মোট আক্রান্ত ৫২৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরেই নতুন ভর্তি হয়েছেন ১৯৩ জন (সরকারি হাসপাতালে ১৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪১ জন)। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনায় ১২৯ জন, রাজশাহীতে ১১৮ জন, বরিশালে ১১৪ জন, রংপুরে ৫৫ জন, ময়মনসিংহে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ভর্তি হওয়া ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৭ জন। চলতি বছর ঢাকা বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪২ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
শিরোনাম
ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের নেপথ্যে চুরি ও হারিয়ে যাওয়ার গল্প
আদানির ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট আজ মধ্যরাত থেকে ২৩ দিন বন্ধ থাকবে
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
মেসিদের দেশের ফুটবল পাঠ নিলো বাংলাদেশের খুদে ফুটবলাররা
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯৭৪৯
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫২
সাত জেলায় নতুন এসপি, বদলি-পদায়ন ১৪ পুলিশ কর্মকর্তার
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ জন
ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১
এবার প্রেমের গল্পে সারা অর্জুন, প্রথমবার যশরাজে
Printed on: November 25, 2026
November 25, 2026
জাতীয়
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫২
সর্বশেষ খবর
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
Nov 25, 2026
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯৭৪৯
Nov 25, 2026