ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে। আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। এ সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে। তবে এ সময়ে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। ফলে রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির অর্ধেক উৎপাদন সক্ষমতা বন্ধ থাকবে। পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট। আজ বুধবার দুপুর ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। এ সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট। সংশ্লিষ্টরা বলছেন, শীতের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কম রয়েছে। ফলে আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি। তবে চাহিদা বাড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারে।
শিরোনাম
ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের নেপথ্যে চুরি ও হারিয়ে যাওয়ার গল্প
আদানির ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট আজ মধ্যরাত থেকে ২৩ দিন বন্ধ থাকবে
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
মেসিদের দেশের ফুটবল পাঠ নিলো বাংলাদেশের খুদে ফুটবলাররা
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯৭৪৯
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫২
সাত জেলায় নতুন এসপি, বদলি-পদায়ন ১৪ পুলিশ কর্মকর্তার
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ জন
ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১
এবার প্রেমের গল্পে সারা অর্জুন, প্রথমবার যশরাজে
Printed on: November 25, 2026
November 25, 2026
জাতীয়
আদানির ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট আজ মধ্যরাত থেকে ২৩ দিন বন্ধ থাকবে
সর্বশেষ খবর
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
Nov 25, 2026
বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯৭৪৯
Nov 25, 2026