শনিবার ২১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 21, 2026
November 21, 2026
জাতীয়
জাতীয়

শিবগঞ্জে এসআরবি-বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

Published: November 21, 2026 at 11:45 AM
শিবগঞ্জে এসআরবি-বিজিবির অভিযানে মাদকসহ আটক ১


শিবগঞ্জে এসআরবি ও বিজিবির পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মেহেদী হাসান। আজ এসআরবি ও ৫৩ বিজিবির পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গতকাল রাতে এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর বাজারে যাত্রী ছাউনী থেকে ৩৪৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে। অন্যদিকে, দিবাগত রাত ১২টার দিকে ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি টহলদল গোপন তথ্যের ভিত্তিতে দুলর্ভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ উদ্ধার করে।