দেশে
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায়
২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন
করে ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ সময়ে নতুন
করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ
পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮
জনে। আর নিশ্চিত হামে
মারা গেছেন ১০৫ জন। এ ছাড়া গত
২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯১ জন এবং সুস্থ
হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০৮ জন।