দেশের
৭ জেলায় জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার
নিরাপত্তায় ৪৯ প্লাটুন আনসার
ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে
নতুন করে ৭ প্লাটুন সদস্য
মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে
মোট ১৫ প্লাটুন আনসার
সদস্য দায়িত্ব পালন করছেন। আজ বাংলাদেশ আনসার
ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা
নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত
করে জানান, গোপালগঞ্জ ছাড়াও গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে
৫ প্লাটুন, নারায়ণগঞ্জ ৪প্লাটুন, খুলনায় ৫ প্লাটুন, মাদারীপুরে
৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার
ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।