শনিবার ২১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 21, 2026
November 21, 2026
বিনোদন
বিনোদন

অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন বলিউড ‘ভাইজান’

Published: November 21, 2026 at 12:08 PM
অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন বলিউড ‘ভাইজান’

দীর্ঘ প্রতিক্ষার পর বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বক্স অফিসে শ্রদ্ধা কাপুরের সিনেমা ইথা’ মুক্তি পেতে চলেছে। ফলে বক্স অফিসে এই দুই ছবি ঘিরে সংঘাত হতে চলেছে।


সম্প্রতি এক কথোপকথনে সালমান জানান, সিনেমাটির জন্য উপযুক্ত মুক্তির তারিখ খুঁজে পেতে তাকে বেশ বেগ পেতে হয়েছে। তিনি চেয়েছিলেন শাহরুখ খানের ‘কিং’ বা ওই সময়ে মুক্তি পেতে যাওয়া অন্য কোনো সিনেমার সঙ্গে যেন তার সিনেমার সংঘাত না হয়। তিনি আরও জানান, শ্রদ্ধার সিনেমার সঙ্গে মুক্তির তারিখ মিলে যাওয়ায় তার কাছে ক্ষমা চেয়ে তিনি তাকে ফোন করেছিলেন।


এবিপি নিউজের সঙ্গে আলাপকালে সালমান বলেন, আমরা সংবাদমাধ্যমের জন্য ‘মাতৃভূমি’-এর একটি প্রদর্শনী আয়োজন করেছিলাম, তখন দেখলাম ভিএফএক্স-এর কাজে কিছু সমস্যা রয়েছে। আমি এমন অবস্থায় সিনেমাটি মুক্তি দিতে চাইনি। তাই ২০ নভেম্বরের পরিবর্তে আমরা ২৭ নভেম্বর মুক্তির কথা ভেবেছিলাম, কিন্তু সেদিনই সুরজ বারজাতিয়ার সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাচ্ছে। সুরজের সিনেমার সঙ্গে সংঘাত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপর সানি (দেওল)-এর সিনেমা ‘সূর্য: অন্ত সে আরম্ভ তক’ আসার কথা ছিল, তার সঙ্গেও আমি সংঘাত চাই না। এছাড়া ২৪ ডিসেম্বর শাহরুখ খানের সিনেমা ‘কিং’ মুক্তি পাচ্ছে। শাহরুখ এবং তার মেয়ে সুহানার সিনেমার সঙ্গেও আমি কোনো সংঘাত চাই না।


তিনি আন্তর্জাতিক সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডিউন’-এর প্রসঙ্গ টেনে ‘ভাইজান’ বলেন, এগুলোর সঙ্গে মুক্তি নিয়ে তার কোনো সমস্যা নেই।


এই অভিনেতা বলেন, ‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাচ্ছে, তাই আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল অভিনীত সঞ্জয়লীলা বানসালির এই সিনেমাটির জন্য সালমান ওই ছুটির দিনের মুক্তির তারিখটি ছেড়ে দিয়েছেন। এর পরের সপ্তাহেও একটি ভালো তারিখ রয়েছে, তবে মার্চ মাসে ‘মনস্টার’ নামে আরেকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। আমি চাই না আমার নিজের সিনেমার সাথেই অন্য সিনেমার সংঘাত হোক। ৪ঠা ডিসেম্বর মুক্তির ঘোষণা দেওয়ার সময় আমি জানতাম না, ওই একই দিনে শ্রদ্ধা (কাপুরের সিনেমা) মুক্তি পাচ্ছে; বিষয়টি নিয়ে আমার সত্যিই খারাপ লাগছে। আগে জানলে আমি ওই দিন আমার সিনেমা মুক্তি দিতাম না।


সালমান জানান, তিনি এ বিষয়ে শ্রদ্ধার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি আরও বলেন, আমি শ্রদ্ধার সাথে কথা বলেছি। আমি তাকে ফোন করেছিলাম (আমি তাকে ছোটবেলা থেকেই বড় হতে দেখেছি)। আমি তাকে বললাম, ‘আমি সত্যিই দুঃখিত, আমি বিষয়টি জানতাম না।’ উত্তরে সে বলল, ‘না না স্যার, আমাদের দুটি সিনেমাই তো অনায়াসে মুক্তি পেতে পারে। আমি বললাম, খুব ভালো, আমি আনন্দিত। আমার মনে হয়, সবারই সেই সিনেমাটি দেখা উচিত।


‘মাতৃভূমি’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করা চিত্রাঙ্গদা সিং এই আলোচনায় সালমানের সাথে ছিলেন। তিনিও শ্রদ্ধা কাপুরের প্রশংসা করেন। তিনি বলেন, দুটি সিনেমাই খুব ভালো; তাই দর্শকদের উচিত প্রেক্ষাগৃহে গিয়ে দুটি সিনেমাই দেখে সেগুলোর প্রতি সুবিচার করা।